ঢেঁড়স আলুর ভাজি
আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি নতুন আর একটা মজাদার রান্না নিয়ে।ঢেঁড়স আলুর মিক্স ভাজি খেতে কিন্তু অসাধারণ। অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও খুব সহজেই রান্না টি করে নিতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ:
১।ঢেঁড়স
২।আলু
৩।একটা ডিম
৪।১ কাপ পেয়াজ কুচি
৫।১টা রসুন কুচি
৬।৪/৫ টা কাঁচা মরিচ ফালি
৭।পরিমাণ মতো লবণ
৮।সামান্য পরিমাণ হলুদ গুলো
৯।পরিমাণ মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে ঢেঁড়স ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। আলুটা ভাজির মত কেটে নিতে হবে। মনে রাখবেন ঢেঁড়স কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হবে। কেননা এটি না ধুয়ে কাটলে, পরে ধুতে অনেক ঝামেলা হবে। এরপর একটা হাড়ি তে ঢেঁড়স এবং আলুর ভাজি পরিষ্কার করে নিয়ে, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ আর ৪/৫ টা কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কড়াই এ পেঁয়াজ কুচি, রসুন কুচি ও তেল দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নিতে হবে। এখন একটা ডিম হালকা ভেজে ছোট ছোট টুকরা করে নিতে হবে। তারপর পরিমাণমতো লবণ দিয়ে সেদ্ধ করা ভাজিটা দিয়ে দিতে হবে। আর এভাবে তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁড়স ও আলুর ভাজি।
আর সবশেষে শসা স্লাইড করে কেটে পরিবেশন করতে পারেন। এ ভাজিটা আপনি ভাত কিংবা রুটির সাথেও খেতে পারবেন।
Comments
Post a Comment