আলুর ভাজি
অতিথি আপ্যায়ন বলুন বা বাচ্চাদের টিফিন অথবা বড়দের টিফিনের ক্ষেত্রেও আলুর ভাজির তুলনা নাই। খুব অল্প উপকরণে মজাদার এই খাবারটি আমাদের সবার প্রিয়। তাহলে আর দেরি কেন? চলুন ঝটপট জেনে নেই এই রান্নাটির প্রক্রিয়া।
প্রয়োজনীয় উপকরণ:
১। আলু
২। স্বাদমতো লবণ
৩। সামান্য হলুদ গুঁড়া
৪। দুইটা পেয়াজকুচি
৫। ২-৩ কোয়া রসুন কুচি
৬। চারটা মরিচ ফালি
৭।প্রয়োজন মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে কড়াইতে তেল দিতে হবে, এরপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি ,কাঁচা মরিচ ফালি, স্বাদমতো লবণ আর সামান্য একটু হলুদ গুড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার ভাজিটা দিয়ে দিতে হবে। মনে রাখবেন ভাজিটা চেষ্টা করবেন তেল দিয়ে রান্না করা। এতে করে আপনার ভাজিটা খেতে টেস্টি হবে। পুরো রান্নাটা তেলের উপর দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এভাবে ভাজি নাড়তে নাড়তে দেখবেন একসময় সেদ্ধ হয়ে যাবে। ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে আপনার মজাদার আলু ভাজি রেসিপি। সত্যি কথা বলতে এই আলু ভাজি টা আসলেই অনেক টেস্টি হয়। এবং আপনিও আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।
Comments
Post a Comment