ফুলকপি ভাজি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ফুলকপি ভাজি।
প্রয়োজনীয় উপকরণ:
১। একটা ফুলকপি
২। চার পাঁচটা কাঁচামরিচ
৩। কয়েক কোয়া রসুন কুচি
৪। দুইটা পেঁয়াজ কুচি
৫। স্বাদমত লবণ
৬। সামান্য হলুদ গুঁড়া
৭। পরিমাণ মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে ফুলকপিটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। যত ছোট ছোট টুকরা করবেন ততই ভালো। চাইলে দু-একটা আলু ও এর সাথে কুচি করে দিতে পারেন। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি , রসুন কুচি , আর কাঁচামরিচ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে সাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে আরেকটু তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ফুলকপি। ফুলকপি ভালো করে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফুল কবিতা ভালো মতন সেদ্ধ করে নিতে হবে এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।
আর এভাবেই তৈরি হয়ে যাবে, মজাদার ফুলকপি ভাজি। রেসিপিটি গরম ভাত বা রুটি অথবা পরোটা যেটার সাথে খুশি খেতে পারবেন। কিরে রান্না করতে খুবই অল্প সময় লাগে এবং খেতে বেশ মজাদার হয়। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
Comments
Post a Comment