Posts

Showing posts from October, 2022

গমের রুটি বা ময়দার রুটি

গমের বা ময়দার ফুলকো রুটি, সবারই বেশ পছন্দ। তবে একটাই সমস্যা, যে রুটি ফুলকো হয়না বা রুটিটা soft হয় না অর্থাৎ নরম হয় না। আজকে আমি আপনাদের কিছু tips শিখাবো ,যাতে করে রুটিটা নরম এবং ফুলকো হয়। উপকরণ: ১। ময়দা বা গমের আটা ২। সামান্য লবন ৩। সামান্য তেল ৪। পানি রান্নার পদ্ধতি: প্রথমে একটা পাতিলে পরিমাণমতো পানি, অল্প একটু লবণ ,অল্প একটু তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে আসলে এর মধ্যে ময়দা দিয়ে অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে। ওই দুটো সিদ্ধ হয়ে গেলে এটা ভালোভাবে মোথে বা সেনে নিতে হবে। এরপর পাতলা করে রুটি করতে হবে। মনে রাখবেন বেশি মোটা করতে গেলে রুটিটা ফুলে না। সবশেষে রুটি শেখার পালা। রুটি সব সময় তিন ওলটে শেখার চেষ্টা করবেন। প্রথম ওলট তাড়াতাড়ি করবেন। দ্বিতীয় একটু সময় নেবেন। আর তৃতীয় ওলট দিলে দেখবেন, রুটিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এভাবেই আপনি মজাদার ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন। রুটির জন্য যে ভাজি গুলান খাওয়া যায় তা জানতে, আমার অন্য ব্লগ গুলো ফলো করুন। নিচে আমি তার লিংক দিয়ে দিচ্ছি, https://nafeeskitchen24.blogspot.com/2022/10/blog-post_25.html?m=...

পটল আলুর ভাজি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকেও আমার ব্লগে সবাইকে স্বাগতম। বরাবরের মতো, আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রান্না নিয়ে। মজাদার এই রান্নাটি ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে বেশ মজা লাগে। খুবই অল্প অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এই রান্না করে নেওয়া যায়। চলুন তাহলে তাহলে আর দেরি কেন,রান্নায় যাওয়া যাক। প্রয়োজনীয় উপকরণ : ১। পটল  ২। আলু ৩। চার-পাঁচটা কাঁচামরিচ ৪। মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ ৫। একটা রসুন কুচি ৬। পরিমাণ মতো লবণ ৭। আধা চা চামচ হলুদ গুঁড়ো ৮। পরিমাণ মতো তেল রান্নার পদ্ধতি : প্রথমে আলু এবং পটল চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ,একটি পাতিলে আলু এবং পটল নিয়ে তাতে পরিমাণ মতো লবণ,হলুদ ,চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, একটি কড়ায় পরিমাণমতো তেল দিয়ে ,তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা পটল আলু দিয়ে ভালোভাবে নেড়ে শুকনা করে রান্না করে নিতে হবে। আর এভাবে তৈরি হয়ে যাবে মজ...

বয়লার মুরগি রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের দেশীয় খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মুরগি বা বয়লার মুরগি যাই বলুন না কেন, একটু টেকনিক ফলো করে, রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি আলু দিয়ে কিভাবে হালকা ঝোল করে এটা রান্না করা হয় সেটাই শেখাবো। চলুন তাহলে রান্নায় যাই। প্রয়োজনীয় উপকরণ: ১। একটা মিডিয়াম সাইজের পোল্ট্রি মুরগি ২। চার পাঁচটা আলু ৩। এক চা চামচ আদা বাটা ৪। এক চা চামচ রসুন বাটা ৫। একটা কাপ পেঁয়াজ বাটা ৬। তিন চারটে দারুচিনি ৭। দুই থেকে তিনটা এলাচ ৮। চার-পাঁচটা লবঙ্গ ৯। ৪-৫ টা গোলমরিচ ১০। স্বাদমতো লবণ ১১। এক চা চামচ হলুদ গুঁড়ো ১২। এক চা চামচ মরিচ গুঁড়ো ১৩। এক চা চামচ জিরা গুঁড়ো ১৪। এক চা চামচ ধনে গুঁড়ো ১৫। এক চা চামচ গরম মসলা গুড়ো ১৬। এক চা চামচ প্যাকেট মুরগির মসলা ১৭। পরিমাণ মতো তেল রান্নার পদ্ধতি: প্রথমে মুরগির মাংস তে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাংসটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এই প্রসেসটা আপনি করবেন ,যাতে বয়লার মুরগির যে আসটে গন্ধ থাকে তা পুর...

ধনে পাতার চাটনি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমার ব্লগ ই সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে আপনাদের কাছে। আশা করি বরাবরের মতো এ রান্নাটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ধনেপাতার চাটনি।কালাই রুটি বা অন্যান্য যে কোন খাবারের সাথে ধনেপাতার চাটনি খেতে বেশ মজাই লাগে। খুবই সহজে এবং খুবই কম সময়ে এই মুখরোচন খাবারটি চটজলদি করে নেয়া যায়। প্রয়োজনীয় উপকরণ: ১। ধনেপাতা ২। রসুন ৩। কাঁচা মরিচ ৪। লবণ ৫। সরিষার তেল ৬। লেবু রান্নার পদ্ধতি: প্রথমে ধনে পাতা ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে ধুয়ে নিয়ে হালকা শুকিয়ে নিতে হবে। এবার কড়াই এ সরিষার তেল দিয়ে ধনেপাতা কুচি, একটা রসুন কুচি ,৪টা কাঁচা মরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে ,হালকা আঁচে, সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এগুলো পাঠাতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এটা বাটা হয়ে গেলে অল্প একটু লেবুর রস বা তেতুলের রস ব্যবহার করতে পারেন। ব্যাস এভবেই তৈরি হয়ে গেল আপনার মজাদার ধনে পাতার চাটনি।

খিচুড়ি রেসিপি

শীতের আমেজ বা বৃষ্টির দিন যাই বলুন না কেন, খিচুড়ি কিন্তু বেশ জমে যায়। তা যদি হয় বিভিন্ন ডালের মিশ্রণে তাহলে তো পুষ্টিগুণ ও থাকে অনেক বেশি। তাই তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি তা হল মজাদার খিচুড়ি রেসিপি। প্রয়োজনীয় উপকরণ: চাল আধা কেজি  মসুর ডাল ১ কাপ মাসকালাই ডাল ১ কাপ বুটের ডাল আধা কাপ লবণ প্রয়োজনমতো হলুদ গুঁড়ো এক চা চামচ তেল প্রয়োজন হতো ৪/৫ টা পেঁয়াজ কুচি ৬ টা কাঁচা মরিচ  ১ চা চামচ জিরা গুঁড়া ১ চা চামচ ধনে গুঁড়া ১ চা চামচ গরম মসলা গুড়া ২ এলাচ ৪/৫ টা লবঙ্গ ২টা দারুচিনি ২টা তেজপাতা ১ চা চামচ আদা বাটা ১চা চামচ রসুন বাটা রান্নার পদ্ধতি: প্রথমে চাল আর সব রকমের ডাল গুলান একসাথে ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইতে বা প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ১ কাপ পেঁয়াজ কুচি, ৬ টা মরিচ ফালি দিয়ে, অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ২টা দারুচিনি, ২টা এলাচ, ৪/৫ টা লবঙ্গ, ২ টুকরা তেজপাতা,১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, ১ চা চামচ হলুদ, এক চা চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ গরম মসলা গুড়ো, সব একসাথে দিয়ে ভালো করে ভেজ...

মসুরের ডাল দিয়ে লাউ রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের কাছে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে। খুবই সহজে রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারেন । আর এটি হচ্ছে লাউ দিয়ে মসুরের ডাল । শীতকালীন সময়ে রান্নাটি খেতে বেশ মজা লাগে। কথা না বাড়িয়ে ,চলুন চলে যাই মুল রান্নায়। প্রয়োজনীয় উপকরণ: ১। এক কাপ মসুরের ডাল ২। একটা বড় সাইজের লাউ ৩। এক কাপ পেঁয়াজকুচি ৪। এক চা চামচ আদা বাটা ৫। এক চা চামচ রসুন বাটা ৬। ৫/৬ টা কাঁচামরিচ ৭। পরিমাণ মতো লবণ ৮। পরিমাণ মতো তেল ৯। এক চা চামচ হলুদ গুঁড়ো রান্নার পদ্ধতি:   প্রথমে লাউ টা কে ভালো মতন ধুয়ে কিউব করে কেটে নিতে হবে। আর এক কাপ মসুরের ডাল নিয়ে তা ভালোমতন ধুয়ে নিতে হবে। এবার নাও আর মসুরের ডাল একটা প্রেসার কুকারে নিয়ে, তাতে পরিমাণ মতো লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো ও ৪/৫টা কাঁচা মরিচ দিয়ে, হালকা নেড়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। বলে রাখা ভালো আমি অধিকাংশ রান্নায় প্রেসার কুকারের কথা ব্যবহার করি। কেননা এটাই রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সেদ্ধ ভালো হয়। তবে আপনি চাইলে হাড়িতেও করতে পারবেন একই ব্যাপার। শুধুমাত্র সময়টা বেশি লাগবে। এবার প্রে...

ঢেঁড়স আলুর ভাজি

আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি নতুন আর একটা মজাদার রান্না নিয়ে।ঢেঁড়স আলুর মিক্স ভাজি খেতে কিন্তু অসাধারণ। অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও খুব সহজেই রান্না টি করে নিতে পারেন। প্রয়োজনীয় উপকরণ: ১।ঢেঁড়স ২।আলু ৩।একটা ডিম ৪।১ কাপ পেয়াজ কুচি ৫।১টা রসুন কুচি ৬।৪/৫ টা কাঁচা মরিচ ফালি ৭।পরিমাণ মতো লবণ ৮।সামান্য পরিমাণ হলুদ গুলো ৯।পরিমাণ মতো তেল রান্নার পদ্ধতি: প্রথমে ঢেঁড়স ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। আলুটা ভাজির মত কেটে নিতে হবে। মনে রাখবেন ঢেঁড়স কিন্তু অবশ্যই ধুয়ে কাটতে হবে। কেননা এটি না ধুয়ে কাটলে, পরে ধুতে অনেক ঝামেলা হবে। এরপর একটা হাড়ি তে ঢেঁড়স এবং আলুর ভাজি পরিষ্কার করে নিয়ে, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ আর ৪/৫ টা কাঁচামরিচের ফালি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। কড়াই এ পেঁয়াজ কুচি, রসুন কুচি ও তেল দিয়ে হালকা করে বাদামি করে ভেজে নিতে হবে। এখন একটা ডিম হালকা ভেজে ছোট ছোট টুকরা করে নিতে হবে। তারপর পরিমাণমতো লবণ দিয়ে সেদ্ধ করা ভাজিটা দিয়ে দিতে হবে। আর এভাবে তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁড়স ও আলুর ভাজি। আর সবশেষে শসা স্লাইড করে কেটে পরিবেশন করতে পারেন। এ ভ...

মাসকালাইয়ের ডাল রান্না রেসিপি

আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আর একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে। আর তা হচ্ছে মাসকালাইয়ের ডাল রান্না। বাঙালিরা মাসকালাই খেতে বেশ পছন্দ করে। আর এর ডাল রান্নাটা অনেক মজাদার। একটু বুদ্ধি করে রান্না করলে কষ্ট এবং সময় দুটোই কম লাগবে আর খেতেও বেশ মজা লাগবে। আর চটপট রান্না করে নিতে পারবেন আপনিও। চলুন তাহলে রান্নাই যাই। প্রয়োজনীয় উপকরণ: ১। মাসকালাই ২। পরিমাণ মতো লবণ ৩। ১ চা চামচ হলুদ গুঁড়ো ৪।চার থেকে পাঁচটা কাঁচামরিচ ৫।। ২/৩ টা পেঁয়াজ কুচি ৬। একটা রসুন কুচি ৭। পরিমাণ মতো তেল। রান্নার পদ্ধতি: প্রথমে মাসকালাই এর ডাল ভাল মতন ধুয়ে নিতে হবে। এরপর একটা হাড়িতে অথবা প্রেসার কুকারে মাসকালাই ডাল, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদগুলো, ৪/৫ টা কাঁচা মরিচ এবং পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা আপনি প্রেসার কুকারে বেশি ভালো ভাবে রান্না করতে পারবেন। এতে আপনার ডালটা ভালোমতো সেদ্ধ হবে। আর আপনি অবশ্যই প্রেসার কুকারে করলে ছয় থেকে সাতটা শিষ দিয়ে নিবেন। আর হাঁড়িতে রান্না করলে বেশ ভালো করে সেদ্ধ করে নিবেন। ডালটা সেদ্ধ হয়ে এলে, কড়াই এ পেঁয়াজকুচি, রসুন কুচি আর পরিমাণমতো তেল দিয়ে বাদ...

কচু দিয়ে মাছের ঝোল

আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কচু দিয়ে মাছের ঝোল। এই রান্না টি খুবই সহজ এবং খেতেও খুব মজা। খুবই কম সময়ে এই মজাদার রান্নাটি আপনিও খেতে পারেন। উপকরণ : ১। পরিমাণ মতো কচু ২। ইলিশ মাছ অথবা যেকোনো ধরনের মাছ ৩। পরিমাণ মতো লবণ ২। পরিমাণ মতো মরিচ গুঁড়া(যে যেমন ঝাল খাবেন) ৩। ১.৫ চা চামচ আদা বাটা। ৪। এক চা চামচ রসুন বাটা ৫। এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ৬।এক চা চামচ জিরে গুঁড়ো ৭। এক চা চামচ ধনে গুঁড়া ৮। পরিমাণ মতো তেল পদ্ধতি: প্রথমে একটি প্রেসার কুকারে অথবা হাঁড়িতে পরিমাণ মতো লবণ ,হলুদ ও অল্প পরিমাণ মরিচ গুড়া দিয়ে কচু টাকে সেদ্ধ করে নিতে হবে। এরপরে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে, লবণ ,হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। এবার একটা কড়াই অথবা ফ্রাইপ্যান নিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে, মাছটাকে ব্রাউন কালার বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছ টাকে একটা বাটিতে তুলে রাখতে হবে। অপরদিকে কড়াই এর ঐ তেলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প একটু পান...