পটল আলুর ভাজি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকেও আমার ব্লগে সবাইকে স্বাগতম। বরাবরের মতো, আজকেও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রান্না নিয়ে। মজাদার এই রান্নাটি ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে বেশ মজা লাগে। খুবই অল্প অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যে এই রান্না করে নেওয়া যায়। চলুন তাহলে তাহলে আর দেরি কেন,রান্নায় যাওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১। পটল
২। আলু
৩। চার-পাঁচটা কাঁচামরিচ
৪। মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ
৫। একটা রসুন কুচি
৬। পরিমাণ মতো লবণ
৭। আধা চা চামচ হলুদ গুঁড়ো
৮। পরিমাণ মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে আলু এবং পটল চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ,একটি পাতিলে আলু এবং পটল নিয়ে তাতে পরিমাণ মতো লবণ,হলুদ ,চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, একটি কড়ায় পরিমাণমতো তেল দিয়ে ,তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা পটল আলু দিয়ে ভালোভাবে নেড়ে শুকনা করে রান্না করে নিতে হবে। আর এভাবে তৈরি হয়ে যাবে মজাদার আলুর পটল ভাজি।
উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এটা গরম ভাতের সাথেও খেতে মজা লাগে। তেমনি ভাবে রুটির সাথে খেতে আরো বেশি মজাদার লাগে।
Comments
Post a Comment