বয়লার মুরগি রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের দেশীয় খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মুরগি বা বয়লার মুরগি যাই বলুন না কেন, একটু টেকনিক ফলো করে, রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। এটা বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি আলু দিয়ে কিভাবে হালকা ঝোল করে এটা রান্না করা হয় সেটাই শেখাবো। চলুন তাহলে রান্নায় যাই।
প্রয়োজনীয় উপকরণ:
১। একটা মিডিয়াম সাইজের পোল্ট্রি মুরগি
২। চার পাঁচটা আলু
৩। এক চা চামচ আদা বাটা
৪। এক চা চামচ রসুন বাটা
৫। একটা কাপ পেঁয়াজ বাটা
৬। তিন চারটে দারুচিনি
৭। দুই থেকে তিনটা এলাচ
৮। চার-পাঁচটা লবঙ্গ
৯। ৪-৫ টা গোলমরিচ
১০। স্বাদমতো লবণ
১১। এক চা চামচ হলুদ গুঁড়ো
১২। এক চা চামচ মরিচ গুঁড়ো
১৩। এক চা চামচ জিরা গুঁড়ো
১৪। এক চা চামচ ধনে গুঁড়ো
১৫। এক চা চামচ গরম মসলা গুড়ো
১৬। এক চা চামচ প্যাকেট মুরগির মসলা
১৭। পরিমাণ মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে মুরগির মাংস তে অল্প একটু লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাংসটা থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এই প্রসেসটা আপনি করবেন ,যাতে বয়লার মুরগির যে আসটে গন্ধ থাকে তা পুরোপুরি দূর হয়ে যায়। আলুটাও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার,কড়াইতে তেল গরম করে তাতে , এক কাপ পেঁয়াজ বাটা,এক চা চামচ আদা বাটা,এক চা চামচ রসুন বাটা,তিন চারটে দারুচিনি,দুই থেকে তিনটা এলাচ,চার-পাঁচটা লবঙ্গ, ৪-৫ টা গোলমরিচ,স্বাদমতো লবণ,এক চা চামচ হলুদ গুঁড়ো,এক চা চামচ মরিচ গুঁড়ো,এক চা চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ গরম মসলা গুড়ো, পরিমাণ মতো তেল আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মসলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্না ততটাই টেস্টি হবে। মসলাটা কষা হয়ে গেলে, মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মাংস আর আলু কিন্তু কখনো একসাথে দিবেন না। এতে করে মশলার যে সাদ তা আলুতে টেনে নেবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপরে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। একটু সময় নিয়ে কষাবেন এতে করে আপনার রান্নাটা মজাদার হবে। তারপরে শেষে পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি ঝোল রাখবেন না ।একটু মাখোমাখো টাইপ করে রাখলে রান্নাটা টেস্টি হয়। তারপরে মাংসটা সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার ব্রয়লার মুরগি ।
সবশেষে একটা সার্ভিসিং ডিসে মাংস নিয়ে, কিছুটা ধনেপাতা ছিটিয়ে দিয়ে , লেবু, টমেটো সালাদ অথবা কিছুটা শসা পাতলা করে কেটে পরিবেশন করতে পারেন মজাদার বয়লার মুরগি রেসিপি। এটা আপনি গরম ভাত অথবা রুটির সাথে খেতে পারেন।
Comments
Post a Comment