মাসকালাইয়ের ডাল রান্না রেসিপি

আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে আর একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে। আর তা হচ্ছে মাসকালাইয়ের ডাল রান্না। বাঙালিরা মাসকালাই খেতে বেশ পছন্দ করে। আর এর ডাল রান্নাটা অনেক মজাদার। একটু বুদ্ধি করে রান্না করলে কষ্ট এবং সময় দুটোই কম লাগবে আর খেতেও বেশ মজা লাগবে। আর চটপট রান্না করে নিতে পারবেন আপনিও। চলুন তাহলে রান্নাই যাই।


প্রয়োজনীয় উপকরণ:

১। মাসকালাই

২। পরিমাণ মতো লবণ

৩। ১ চা চামচ হলুদ গুঁড়ো

৪।চার থেকে পাঁচটা কাঁচামরিচ

৫।। ২/৩ টা পেঁয়াজ কুচি

৬। একটা রসুন কুচি

৭। পরিমাণ মতো তেল।


রান্নার পদ্ধতি:

প্রথমে মাসকালাই এর ডাল ভাল মতন ধুয়ে নিতে হবে। এরপর একটা হাড়িতে অথবা প্রেসার কুকারে মাসকালাই ডাল, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদগুলো, ৪/৫ টা কাঁচা মরিচ এবং পরিমাণমতো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা আপনি প্রেসার কুকারে বেশি ভালো ভাবে রান্না করতে পারবেন। এতে আপনার ডালটা ভালোমতো সেদ্ধ হবে। আর আপনি অবশ্যই প্রেসার কুকারে করলে ছয় থেকে সাতটা শিষ দিয়ে নিবেন। আর হাঁড়িতে রান্না করলে বেশ ভালো করে সেদ্ধ করে নিবেন। ডালটা সেদ্ধ হয়ে এলে, কড়াই এ পেঁয়াজকুচি, রসুন কুচি আর পরিমাণমতো তেল দিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেখানে অল্প একটু লবণ দিয়ে ডালটাকে ঢেলে দিতে হবে। তারপর সেখানে পরিমাণমতো পানি দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে তৈরি হয়ে যাবে মজাদার মাসকলাইয়ের ডাল রান্না। তাহলে বুঝতেই পারছেন এটা রান্না করা খুব একটা ঝামেলা না।


সবশেষে, এভাবেই আপনি একটা বাটিতে আপনার মনের মতন করে পরিবেশন করে নিতে পারবেন।





Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি