মসুরের ডাল দিয়ে লাউ রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের কাছে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে। খুবই সহজে রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারেন । আর এটি হচ্ছে লাউ দিয়ে মসুরের ডাল । শীতকালীন সময়ে রান্নাটি খেতে বেশ মজা লাগে। কথা না বাড়িয়ে ,চলুন চলে যাই মুল রান্নায়।
প্রয়োজনীয় উপকরণ:
১। এক কাপ মসুরের ডাল
২। একটা বড় সাইজের লাউ
৩। এক কাপ পেঁয়াজকুচি
৪। এক চা চামচ আদা বাটা
৫। এক চা চামচ রসুন বাটা
৬। ৫/৬ টা কাঁচামরিচ
৭। পরিমাণ মতো লবণ
৮। পরিমাণ মতো তেল
৯। এক চা চামচ হলুদ গুঁড়ো
রান্নার পদ্ধতি:
প্রথমে লাউ টা কে ভালো মতন ধুয়ে কিউব করে কেটে নিতে হবে। আর এক কাপ মসুরের ডাল নিয়ে তা ভালোমতন ধুয়ে নিতে হবে। এবার নাও আর মসুরের ডাল একটা প্রেসার কুকারে নিয়ে, তাতে পরিমাণ মতো লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো ও ৪/৫টা কাঁচা মরিচ দিয়ে, হালকা নেড়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। বলে রাখা ভালো আমি অধিকাংশ রান্নায় প্রেসার কুকারের কথা ব্যবহার করি। কেননা এটাই রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সেদ্ধ ভালো হয়। তবে আপনি চাইলে হাড়িতেও করতে পারবেন একই ব্যাপার। শুধুমাত্র সময়টা বেশি লাগবে। এবার প্রেসার কুকার ৫-৬ টা সিটি/ শিস দিয়ে নিতে হবে।
এরপর আবার একটি কড়াই এ এক কাপ পেঁয়াজ কুচি হালকা( brown colour) বাদামি কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেখানে এক চামচ রসুন বাটা ,এক চামচ আদা বাটা, সামান্য একটু হলুদ গুলো, পরিমাণ মতো লবণ দিয়ে মসলাটাকে কষিয়ে নিতে হবে। মসলাটা এমন ভাবে কষাতে হবে যাতে তেলটা উপরে আসে অর্থাৎ মশলায় কোন কাঁচা গন্ধ না থাকে। তারপরে, লাও আর মসুরের ডালটা ঢেলে দিতে হবে। এবার চুলায় ভালো মতন ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ দিয়ে মসুরের ডাল। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার। যে কেউ রান্নাটা করে নিতে পারেন।
Comments
Post a Comment