ধনে পাতার চাটনি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমার ব্লগ ই সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে আপনাদের কাছে। আশা করি বরাবরের মতো এ রান্নাটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে ধনেপাতার চাটনি।কালাই রুটি বা অন্যান্য যে কোন খাবারের সাথে ধনেপাতার চাটনি খেতে বেশ মজাই লাগে। খুবই সহজে এবং খুবই কম সময়ে এই মুখরোচন খাবারটি চটজলদি করে নেয়া যায়।
প্রয়োজনীয় উপকরণ:
১। ধনেপাতা
২। রসুন
৩। কাঁচা মরিচ
৪। লবণ
৫। সরিষার তেল
৬। লেবু
রান্নার পদ্ধতি:
প্রথমে ধনে পাতা ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে ধুয়ে নিয়ে হালকা শুকিয়ে নিতে হবে। এবার কড়াই এ সরিষার তেল দিয়ে ধনেপাতা কুচি, একটা রসুন কুচি ,৪টা কাঁচা মরিচ ফালি আর পরিমাণ মতো লবণ দিয়ে ,হালকা আঁচে, সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে এগুলো পাঠাতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এটা বাটা হয়ে গেলে অল্প একটু লেবুর রস বা তেতুলের রস ব্যবহার করতে পারেন।
ব্যাস এভবেই তৈরি হয়ে গেল আপনার মজাদার ধনে পাতার চাটনি।
Comments
Post a Comment