খিচুড়ি রেসিপি

শীতের আমেজ বা বৃষ্টির দিন যাই বলুন না কেন, খিচুড়ি কিন্তু বেশ জমে যায়। তা যদি হয় বিভিন্ন ডালের মিশ্রণে তাহলে তো পুষ্টিগুণ ও থাকে অনেক বেশি। তাই তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি তা হল মজাদার খিচুড়ি রেসিপি।


প্রয়োজনীয় উপকরণ:


চাল আধা কেজি 

মসুর ডাল ১ কাপ

মাসকালাই ডাল ১ কাপ

বুটের ডাল আধা কাপ

লবণ প্রয়োজনমতো

হলুদ গুঁড়ো এক চা চামচ

তেল প্রয়োজন হতো

৪/৫ টা পেঁয়াজ কুচি

৬ টা কাঁচা মরিচ 

১ চা চামচ জিরা গুঁড়া

১ চা চামচ ধনে গুঁড়া

১ চা চামচ গরম মসলা গুড়া

২ এলাচ

৪/৫ টা লবঙ্গ

২টা দারুচিনি

২টা তেজপাতা

১ চা চামচ আদা বাটা

১চা চামচ রসুন বাটা



রান্নার পদ্ধতি:


প্রথমে চাল আর সব রকমের ডাল গুলান একসাথে ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়াইতে বা প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ১ কাপ পেঁয়াজ কুচি, ৬ টা মরিচ ফালি দিয়ে, অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। তারপর ২টা দারুচিনি, ২টা এলাচ, ৪/৫ টা লবঙ্গ, ২ টুকরা তেজপাতা,১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, ১ চা চামচ হলুদ, এক চা চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, এক চা চামচ গরম মসলা গুড়ো, সব একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মসলাটা ভালো মতন কষা হয়ে গেলে ,চাল গুলো কড়াইতে বা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। তারপর হালকা একটু ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে যতটুকু চাল তার ডবল পরিমাণ পানি দিতে হবে, এবং চাইলে আরেকটু বেশি পানি দেওয়া যেতে পারে। এরপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতন রান্না করতে হবে। ব্যাস, তৈরি হয়ে যাবে মজাদার গরম গরম খিচুড়ি।


খিচুড়ি রান্না হয়ে গেলে একটা সারভিং ডিশে, বা বাটিতে লেবু, শশা, টমেটো পাতলা করে কেটে এবং অল্প একটু ধনেপাতা আর কিছু কাজুবাদাম এবং কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম মজাদার খিচুড়ি রেসিপি।


Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি