গমের রুটি বা ময়দার রুটি
গমের বা ময়দার ফুলকো রুটি, সবারই বেশ পছন্দ। তবে একটাই সমস্যা, যে রুটি ফুলকো হয়না বা রুটিটা soft হয় না অর্থাৎ নরম হয় না। আজকে আমি আপনাদের কিছু tips শিখাবো ,যাতে করে রুটিটা নরম এবং ফুলকো হয়।
উপকরণ:
১। ময়দা বা গমের আটা
২। সামান্য লবন
৩। সামান্য তেল
৪। পানি
রান্নার পদ্ধতি:
প্রথমে একটা পাতিলে পরিমাণমতো পানি, অল্প একটু লবণ ,অল্প একটু তেল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে আসলে এর মধ্যে ময়দা দিয়ে অল্প আঁচে সেদ্ধ করে নিতে হবে। ওই দুটো সিদ্ধ হয়ে গেলে এটা ভালোভাবে মোথে বা সেনে নিতে হবে। এরপর পাতলা করে রুটি করতে হবে। মনে রাখবেন বেশি মোটা করতে গেলে রুটিটা ফুলে না। সবশেষে রুটি শেখার পালা। রুটি সব সময় তিন ওলটে শেখার চেষ্টা করবেন। প্রথম ওলট তাড়াতাড়ি করবেন। দ্বিতীয় একটু সময় নেবেন। আর তৃতীয় ওলট দিলে দেখবেন, রুটিটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে।
আর এভাবেই আপনি মজাদার ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন।
রুটির জন্য যে ভাজি গুলান খাওয়া যায় তা জানতে, আমার অন্য ব্লগ গুলো ফলো করুন। নিচে আমি তার লিংক দিয়ে দিচ্ছি,
https://nafeeskitchen24.blogspot.com/2022/10/blog-post_25.html?m=1
Comments
Post a Comment