মেশিনে তৈরি সেমাই রেসিপি
ঈদ উৎসব বলুন কিংবা কোন আনুষ্ঠানিকতা, অথবা ছোট বাচ্চাদের মুখরোচন খাবার। এসব আসলেই সেমাই রেসিপি আমাদের মাথায় আসে। আজকে একটু ভিন্ন টাইপ অর্থাৎ মেশিনে তৈরি সেমাই কিভাবে রান্না করা যায়, সে পদ্ধতি আপনাদের কে শেখাবো।
প্রয়োজনীয় উপকরণ:
১। এক লিটার দুধ
২। মেশিন তৈরি সেমাই
৩। ড্রাই ফুডস
৪। এক কাপ নারকেল কোরা
৫। স্বাদমতো চিনি
৬। এক চিমটি লবণ
৭। একটা তেজপাতা
রান্নার পদ্ধতি:
প্রথমে একটা পাতিলে এক লিটার দুধ নিয়ে কিছুক্ষণ জ্বাল করে নিতে হবে। তারপরে একে একে ড্রাই ফুডস, একটা তেজপাতা টুকরা, স্বাদমতো চিনি, এক চিমটি পরিমাণ লবণ, এক কাপ নারকেল কোরা সব দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল করে নিতে হবে। এরপর সবশেষে সেমাই টা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সেদ্ধ করে নিতে হবে। সেমাই টা খুব বেশি গাড়ো করা যাবে না । কেননা এটি ঠান্ডা হয়ে গেলে একদম শুকনা হয়ে যাবে ,তখন খেতে ভালো লাগবে না। এইজন্য দুধটা কিছুটা পাতলা থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
সবশেষে কিছু ড্রাই ফুডস সেমাই এর উপরে ছিটিয়ে দিতে হবে। ব্যাস,তৈরি হয়ে যাবে মজাদার মেশিনের তৈরি সেমাই।
Comments
Post a Comment