প্রেসার কুকারে পারফেক্ট ভাত রান্না

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসা। আজকের রেসিপি হচ্ছে প্রেসার কুকারে পারফেক্ট ভাত রান্না।


প্রয়োজনীয় উপকরণ:


১। আধা কেজি চাল

২। পানি


রান্নার পদ্ধতি:


প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে নিবেন, যেন এতে কোন ময়লা বা কোন পাথর না থাকে। ধোয়া হয়ে গেলে একটি প্রেশার কুকারে নেবেন। ঠিক চালের দ্বিগুণ পরিমাণ পানি এবং তার চাইতে সামান্য একটু বেশি পরিমাণ দিবেন। এর চেয়ে বেশি পানি দিলে, ভাত নরম হয়ে যাবে এবং খুব কম দিতে গেলে আবার শক্ত হয়ে যাবে। এবার চুলায় প্রেসার কুকারটা চাপিয়ে দিবেন এবং ঠিক তিনটা থেকে চারটি সিস দিয়ে নামিয়ে নিতে হবে। নতুন চাল হলে তিনটা শিস দিলেই হবে। এবং যদি পুরনো চাল হয় তাহলে চারটা শীষ দেবেন।


আর এভাবে তৈরি হয়ে যাবে আপনার পারফেক্ট ভাত রান্না। এবং খুব কম সময়ে ।যেহেতু প্রেসার কুকারে তাই এই ভাত রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তাই যদি হাতে কম সময় থাকে তাহলে প্রেসার কুকারে এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই । পরবর্তীতে আবার ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।

Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি