মুলা ও আলু ভাজি

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসা। আজকের রেসিপি হল মুলা ও আলু ভাজি।


প্রয়োজনীয় উপকরণ:


১। মুলা 

২। আলু 

৩। সামান্য হলুদ গুঁড়া

৪। দুইটা পেঁয়াজ কুচি 

৫। ২-৩ কোয়া রসুন কুচি

৬। চারটা মরিচ ফালি

৭। স্বাদমতো লবণ

৮। তেল 


রান্নার পদ্ধতি :

প্রথমে মুলা এবং আলু চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ,একটি পাতিলে মুলা এবং আলু নিয়ে তাতে পরিমাণ মতো লবণ,হলুদ এবং অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে, একটি কড়ায় পরিমাণমতো তেল দিয়ে ,তাতে পেঁয়াজ কুচি , রসুন কুচি, চার থেকে পাঁচটা কাঁচা মরিচ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ করা পটল আলু দিয়ে ভালোভাবে নেড়ে শুকনা করে রান্না করে নিতে হবে। চেষ্টা করবেন রান্নাটা ভাজা ভাজা করতে। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার মুলা ও আলুর ভাজি।

সবশেষে, টমেটো কুচি , ধনেপাতা কুচি ইত্যাদি দিয়ে পরিবেশন করতে পারেন। এটা গরম ভাত , রুটি, বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে।






Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি