রাইস কুকারে পোলাও রান্না রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি রাইস কুকারে পোলাও রান্না।


প্রয়োজনীয় উপকরণ:


পোলাওয়ের চাল হাফ কেজি

দুই থেকে তিনটা লবঙ্গ

দুটো তেজপাতা কুচি

দুটো দারচিনি

দুটো এলাচ

স্বাদ মতো লবণ । তবে চাইলে বাদ দিতে পারেন।

পরিমাণ মতো সাদা তেল

ড্রাইফুডস হাফ কাপ


রান্নার পদ্ধতি:


প্রথমে পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রাইস কুকারে ,চালের ডাবল এর চেয়ে কিছুটা কম পরিমাণ পানি নিতে হবে। এরপরে একে একে লবঙ্গ ,তেজপাতা কুচি, দারুচিনি ,এলাচ, স্বাদমতো লবণ , সাদা তেল, ড্রাই ফুডস ইত্যাদি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চাপিয়ে দিতে হবে। পোলাওটা যখন হয়ে আসবে তখন পোলাওয়ের উপরে হালকা একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তবে এটা অপশনাল । ফ্লেভারের জন্য দিলে ভালো হয়।


সবশেষে পোলাও এর সাথে কিমা অথবা পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। পোলাও গরুর মাংস , খাসির মাংস ইত্যাদি বিভিন্ন কিছুর সাথে খেতে মজা লাগে। তাহলে দেখতেই পাচ্ছেন রাইস কুকারে করা এটা কতটা সহজ। এটা যদি নরমাল হাঁড়িতে করেন, তাহলে একটু বেশি ঝামেলা করতে হয়, কিন্তু রাইস কুকারে করলে এত ঝামেলার প্রয়োজন পড়ে না। আর সময়টাও অনেক কম লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।

Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি