সুজি রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। ডাক্তাররা ছোট বাবুদের সুজি বা সেরেলাক এই জাতীয় জিনিসগুলো খেতে বলে। দেখা যায় যে ছোট বাবুরা সুজি,সেরেলাক এসব খেয়ে ছোট বাচ্চারা অনেকটা বড় হয়ে যায়। আজকে শেখাব খুব সহজেই সুজি রান্না।
প্রয়োজনীয় উপকরণ:
১। সুজি এক কাপ
২। খাঁটি গরুর দুধ দেড় কাপ
৩। কাজুবাদাম কুচি চার থেকে পাঁচটা
৪। কাঠবাদাম কুচি চার থেকে পাঁচটা
৫। চিনি পরিমাণমতো
৬। এক চিমটি পরিমাণ লবণ
রান্নার পদ্ধতি:
প্রথমে দুধটাকে চুলায় জ্বাল করতে দিতে হবে ।সামান্য পানিও এড করতে পারেন তবে দ দুধ দিয়ে করলে স্বাদ বেশি হয়। দুধটা হালকা গরম হয়ে আসলে এবং কিছুটা ফুটতে শুরু করলে তখন দিয়ে দিবেন এর মধ্যে চিনি , কাঠবাদাম কুচি ,কাজু বাদাম কুচি। তবে আপনি চাইলে ড্রাই ফুডস ও ব্যবহার করতে পারেন। সব দিয়ে দুধটাকে আরেকটু নেড়েচেড়ে সবার শেষে দিতে হবে সুজি। এরপরে অল্প আঁচে সুজি টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সুজি টা সেদ্ধ হয়ে গেলে , সবার শেষে হালকা একটু ঘিয়ের ফ্লেভার দিতে পারেন। তবে এটা অপশনাল। দিলে একটু ভালো হয়।
আর এভাবেই তৈরি হয়ে যাবে খুবই সহজ উপায়ে সুজি রান্নার রেসিপি। আপনি বাবুর কাছে এটি আকর্ষণীয় করার জন্য সুজির উপরে একটু ড্রাই ফুডস ছিটিয়ে দিতে পারেন।
Comments
Post a Comment