কচু শাক রান্না

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন।  Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি মজাদার কচু শাক।

প্রয়োজনীয় উপকরণ:


১। কচু শাক

২। একটা পেঁয়াজ কুচি (বড় সাইজের)

৩। দুইটা রসুন কুচি (চেষ্টা করবেন রসুন বেশি করে দিতে)

৪। সামান্য পাঁচফোড়ন

৫। লবণ স্বাদমতো

৬। সামান্য হলুদ গুঁড়া

৭। চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি 

৮। সামান্য জিরা গুড়া

৯। ধনেপাতা কুচি

১০। পরিমাণ মতো তেল


রান্নার পদ্ধতি:


প্রথমে কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে কচুর শাক মরিচ ,রসুন কুচি, স্বাদমতো লবণ , সামান্য হলুদ গুঁড়া দিয়ে আর সামান্য পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সাকটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি পাঁচফোড়ন, কিছু রসুন কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন শাকটা দিয়ে দিতে হবে। এরপরে নেড়েচেড়ে সাকটা শুকনা হয়ে আসলে, তৈরি হয়ে যাবে, মজাদার গরম গরম কচু শাক রান্না।

সবশেষে সাকের সাথে ধনে পাতা কুচি এবং লেবু দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম কচু শাক রান্না।









Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি