মসুরের ডাল ভর্তা রেসিপি

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন।  Nafees kitchen এ আপনাদেরকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি মসুরের ডাল ভর্তা।


প্রয়োজনীয় উপকরণ:


১। মসুরের ডাল

২। একটা পেঁয়াজ কুচি বড় সাইজের

৩। একটা মরিচ কুচি

৪। স্বাদমতো লবণ

৫। পরিমাণ মতো সরিষার তেল


রান্নার পদ্ধতি:


প্রথমে মসুরের ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মসুরের ডাল বিভিন্নভাবে সেদ্ধ করতে পারেন। পাতলা কোন কাপড়ে ডালটা নিয়ে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে , সেদ্ধ করে নিতে পারেন। অথবা আপনি সেটা ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন।

এরপরে কড়াইতে সরিষার তেল পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভালো করে ভেজে নিতে হবে। আর সবার শেষে স্বাদমতো লবণ যোগ করে নিতে হবে। এরপরে সিদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ভর্তা করে নিতে।


আর এভাবে তৈরি হয়ে যাবে মজাদার মসুর ডালের ভর্তা। এতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। কারন এর ফ্লেভার ভর্তাকে অনেক টেস্টি করে দেয়।


Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি