আলু ভর্তা রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি আলু ভর্তা।
প্রয়োজনীয় উপকরণ:
১। বড় সাইজের তিন চারটা আলু
২। একটা পেঁয়াজ কুচি বড় সাইজের
৩। একটা মরিচ কুচি
৪। স্বাদমতো লবণ
৫। পরিমাণ মতো সরিষার তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে আলুটা মাঝ দিক দিয়ে চিরে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে খোসাটা ভালো মতন ছড়িয়ে নিতে হবে। অথবা আপনি সেটা ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন।
এরপরে কড়াইতে সরিষার তেল পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভালো করে ভেজে নিতে হবে। আর সবার শেষে স্বাদমতো লবণ যোগ করে নিতে হবে। এরপরে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে ভর্তা করে নিতে হবে।
আর এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার আলু ভর্তা। সরিষার তেল দিয়ে করার অবশ্যই চেষ্টা করবেন। মনে রাখবেন, যে কোন ভর্তাতে সরিষার তেল দিলে, এর সাদ অনেক মজাদার হয়।
Comments
Post a Comment