পেঁপে ভাজি রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মত নতুন আরেকটি রেসিপি নিয়ে, আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মজাদার রেসিপিটি হচ্ছে পেঁপে ভাজি। এই রেসিপিটি আপনি বাচ্চাদের টিফিনে বা বাসায় রুটি অথবা ভাতের সাথে খেতে পারবেন। খুব অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটি করে নেয়া যায়। তাহলে রান্নায় যাওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


একটা পেঁপে

পরিমাণ মতো লবণ

অল্প হলুদ গুঁড়ো 

দুইটা পেঁয়াজ

একটা রসুন কুচি

৪/৫ টা কাঁচা মরিচ ফালি

তেল

সামান্য ঘি


রান্নার পদ্ধতি: 


প্রথমে পেঁপের খোসা ছড়িয়ে রেখে, দশ মিনিট মতো পেঁপেটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে পেঁপের মধ্যে যে একটা কস সেটা খুব সহজেই দূর হয়ে যাবে। তারপরে পেঁপে টাকে একটা গ্রেটারে চিকন চিকন করে কেটে নিতে হবে।

এরপরে কড়াইতে তেল দিয়ে, পেঁয়াজকুচি, রসুন কুচি, চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি, স্বাদমতো  লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে, মশলাটা একটু কষিয়ে নিয়ে পেঁপে ভাজিটা দিয়ে দিতে হবে। এরপরে পেঁপে সিদ্ধ না হওয়া পর্যন্ত তেল দিয়ে ভাজতে হবে। চেষ্টা করবেন তেল দিয়ে ভাজার । এক্সট্রা পানি অ্যাড না করা। এতে করে ভাজিটা খেতে বেশি টেস্টি হবে। পেঁপে সেদ্ধ হয়ে গেলে, সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে দিবেন ফ্লেভারের জন্য। এতে করে ভাজির সাদ আরো দ্বিগুণ হয়ে যাবে।

এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার গরম গরম পেঁপে ভাজি। এই ভাজিটা খেতে অসম্ভব মজা হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে।




Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি