বেগুন ভর্তা রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি বেগুন ভর্তা।
প্রয়োজনীয় উপকরণ:
১। বড় সাইজের ২/৩ টা বেগুন
২। একটা পেঁয়াজ কুচি বড় সাইজের
৩। একটা মরিচ কুচি
৪। স্বাদমতো লবণ
৫। পরিমাণ মতো সরিষার তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে বেগুনে সরিষার তেল মাখিয়ে, গ্যাসের চুলা অন করে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এছাড়াও অন্যান্য উপায় ও বেগুন পোড়ানো যায় তবে এটা বেশ সহজসাধ্য পদ্ধতি। এরপরে বেগুনের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। অপর দিকে চুলা অন করে পেঁয়াজ কুচি ,মরিচ কুচি, সরিষার তেল আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে ভাজনাটা বেগুনের সাথে ভালো করে মিক্স করে ভর্তা করে নিতে হবে। আর এভাবে তৈরি হয়ে যাবে চট জলদি, খুব সহজে মজাদার বেগুন ভর্তা।
সবশেষে বেগুন ভর্তার সাথে কিছু টমেটো কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন।
Comments
Post a Comment