নিরামিষ সবজি রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি নিরামিষ সবজি রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
১। পেঁপে অর্ধেক
২। আলু ৪/৫ টা
৩। বেগুন ৩ টা
৪। কলা ২ টা
৫। টমেটো ২ টা
৬। ২ চা চামচ আদা বাটা
৭। ১ চা চামচ আদা বাটা
৮। দুইটা পেঁয়াজ কুচি
৫। ২-৩ কোয়া রসুন কুচি
৬। ৪/৫ টা মরিচ ফালি
৭। স্বাদমতো লবণ
৮। তেল
৯। এক চা চামচ গরম মসলা গুড়া
১০। এক চা চামচ জিরা গুড়া
১১। চা চামচ ধরে গুড়া
রান্নার পদ্ধতি:
প্রথমে সমস্ত সবজি গুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। এরপরে একটা পাতিল অথবা প্রেসার কুকারে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া , চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাতিল বসিয়ে দিয়ে ,সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর একে একে বাকি মশলা গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলাগুলো কষানো হয়ে গেলে, সবজিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। সবজি কষানো হয়ে গেলে, পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না কমপ্লিট করে নিতে হবে। রান্নার বলক ওঠার আগে উপরে সামান্য জিরেগুড়া এবং গরম মসলার গোড়া দিয়ে দিবেন এটা ফেভারের জন্য। চাইলে সামান্য একটু চিনিও দিতে পারেন, তবে এটা অপশনাল।
সবশেষে ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন মজার এই নিরামিষ সবজি।
Comments
Post a Comment