ঢেরস ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসা।
প্রয়োজনীয় উপকরণ:
১। ঢেরস
২। স্বাদমতো লবণ
৩। সামান্য হলুদ গুঁড়া
৪। দুইটা পেয়াজকুচি
৫। ২-৩ কোয়া রসুন কুচি
৬। চারটা মরিচ ফালি
৭।প্রয়োজন মতো তেল
রান্নার পদ্ধতি:
কড়াইতে সামান্য তেল দিয়ে, পেঁয়াজ কুচি ,রসুন কুচি ,মরিচ ফালি, স্বাদমতো লবণ আর সামান্য হলুদ গুড়া দিয়ে ঢেঁড়স দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন ঢেঁড়সটা চিকন করে কাটতে। এই রান্নাটা অনেকটা আলুর ভাজির মতই। তবে এই রান্না এবং আলুর ভাজির মধ্যে পার্থক্য হচ্ছে আলুর ভাজিতে আপনাকে বেশি তেলে রান্না করতে হবে। কিন্তু ঢেঁড়স ভাজিতে তেলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এরপরে অল্প আছে ঢেঁড়স ভাজিটা সেদ্ধ করে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার ঢেঁড়স ভাজি।
সবশেষে, আপনার পছন্দ মত পরিবেশন করতে পারেন। চাইলে উপর একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। এটা আপনি গরম ভাত, রুটি ,পরোটা ইত্যাদির সাথে খেতে পারেন।
Comments
Post a Comment