মসুরের ডাল দিয়ে পুঁইশাক রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। Nafis kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। মসুরের ডাল দিয়ে পুঁইশাক রেসিপি টা খুবই সহজ এবং খুব অল্প সময়ে করে নেওয়া যায়। এটা বাচ্চা এবং বড় সবার জন্য খুব স্বাস্থ্যসম্মত। অল্প কিছু উপকরণে এই রান্নাটা করে নেওয়া যায়।


প্রয়োজনীয় উপকরণ:


১। পুঁইশাক 

২। মসুরের ডাল দেড় কাপ

৩। একটা রসুন কুচি

৪। একটা পেঁয়াজ কুচি

৫। ৫ থেকে ৬ টা কাঁচা মরিচ ফালি

৬। স্বাদমতো লবণ

৭। সামান্য হলুদ গুঁড়ো

৮। তেল


রান্নার পদ্ধতি:


প্রথমে পুঁইশাক কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এর পর দেড় কাপ মসুরের ডাল ভালোমতন ধুয়ে নিতে হবে। দুইটা উপকরণ ধোয়া হয়ে গেলে, একটি পাতিলে নিয়ে, স্বাদমতো লবণ ,সামান্য হলুদ গুঁড়ো , আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অতঃপর এগুলো সেদ্ধ হয়ে গেলে, চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজকুচি ,রসুন কুচি, আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সাকটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সবশেষে চাইলে একটু সামান্য জিরা গুড়া দিতে পারেন,তবে এটা অপশনাল। ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে, মসুরের ডাল দিয়ে পুঁইশাক রান্না।

চট জলদি এই রান্নাটা আপনিও করে নিতে পারেন। সবশেষে পরিবেশনের জন্য উপরে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন। অথবা আপনি আপনার পছন্দমত পরিবেশন করতে পারেন।


Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি