মুলা, আলু ও পটল ভাজি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি মুলা ,আলু ও পটল ভাজি ।
প্রয়োজনীয় উপকরণ:
১। মুলা কয়েকটা
২। আলু কয়েকটা
৩। পটল কয়েকটা
৪। লবণ স্বাদমতো
৫। সামান্য হলুদ গুঁড়া
৬। ৫/৬ টা কাঁচামরিচ ফালি
৮। পরিমাণ মতো তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে সব সবজি চিকন করে কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি , কাঁচা মরিচ, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর তাতে স্বাদমতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে মসলাটা আরেকটু কষিয়ে নিতে হবে। এরপরে ভাজি গুলান দিয়ে ভালোভাবে নাড়তে হবে। অল্প আঁচে ভাজিটা রান্না করতে হবে। এতে করে ভাজিটা লেগে যাবে না। ঝরঝরে হবে এবং পুড়ে যাবে না।
ভাজি টা যখন দেখবেন যে কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে তখন আর একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার মুলা, আলু ও পটল ভাজি।
Comments
Post a Comment