পুই শাক ও আলু রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লার রহমতে আমরাও ভালো আছি। Nafis kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। আশা করি রান্না টি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১। পুঁইশাক
২। আলু চার থেকে পাঁচটা
৩। লবণ স্বাদমতো
৪। সামান্য হলুদ গুড়ো
৫।চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি
৬। তেল
৭। এক কাপ পেঁয়াজ কুচি
৮। এক চা চামচ আদা বাটা
৯। চামচ রসুন বাটা
১০। আধা চা চামচ জিরা গুঁড়ো
রান্নার পদ্ধতি:
প্রথমে পুঁইশাক ও আলু ভাল মতন ধুয়ে, লবণ আর কাঁচা মরিচ ফালি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এগুলো সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তাতে এক কাপ পেঁয়াজকুচি, চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মসলা কষা হয়ে গেলে, তরকারিটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। রান্না শেষের দিকে সামান্য একটু জিরা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে চট জলদি পুই শাক আর আলু রেসিপি।
মজাদারের এই সবজিটিতে রয়েছে অনেক পুষ্টিগুণ। এটি অনেক স্বাস্থ্যসম্মত। খুবই কম সময়ে আপনি রান্নাটি করে নিতে পারেন।
Comments
Post a Comment