মসুরের ডাল রেসিপি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। Nafees kitchen এ আপনাদেরকে স্বাগতম।আজকের রেসিপি হল মসুরের ডাল রান্না। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।


প্রয়োজনীয় উপকরণ:


১।মসুরের ডাল এক কাপ

২। স্বাদমতো লবণ

৩। সামান্য হলুদ গুঁড়া

৪। চার থেকে পাঁচটা কাঁচামরিচ

৫। দুইটা পেয়াজ কুচি

৬। দুইটা রসুন কুচি

৭। তেল পরিমাণ মতো

৮। পাঁচফোড়ন(optional)


রান্নার পদ্ধতি:


প্রথমে মসুরের ডালটা ভালো করে ধুয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুড়া, চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে, একটা পাতিলে তেল দিয়ে, দুইটা পেয়াজ কুচি, দুইটা রসুন কুচি, সামান্য পাঁচফোড়ন, (এটা অবশ্য অপশনাল যদি আপনি খেতে চান আরকি) দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে সেদ্ধ ডালটা দিয়ে দিতে হবে। এবং তাতে প্রয়োজনমতো পানি দিয়ে দিতে হবে। ডালের ঘনত্ব হবে আপনি যেমনটা চান। আপনি পাতলা খেতে চাইলে পানি বেশি দিবেন এবং ঘন খেতে চাইলে পানির পরিমাণ কমিয়ে দিবেন।


ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে মসুরের ডাল রান্না পদ্ধতি। এভাবে আপনি বাসায় বসে খুবই সহজে মসুরের ডাল রান্না করে নিতে পারবেন। আপনি চাইলে উপরে সামান্য ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করতে পারেন।


Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি