ডিমের ওমলেট বা ডিম পোচ
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। Nafees kitchen এ আপনাদেরকে স্বাগতম। সাগরের মত নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আশা করি প্রত্যেকবারের মতো আমার এই ব্লকটাও আপনাদের কাছে ভালো লাগবে। ছোট কিংবা বড় সবাই ডিমের অমলেট খেতে খুবই পছন্দ করে। তবে অবাক করার বিষয় হলো ,এই রান্নার চেয়ে সহজ এবং কম সময়, আর কোন রান্নাতে লাগে না। অথচ তবুও এই খাবারটি খেতে অসম্ভব মজা। আর ছোট বাচ্চাদের টিফিন এর কথা বললে এটা সবার আগে মাথায় আসে। তাইবলে পুষ্টিগণও কিন্তু কম নয়।
প্রয়োজনীয় উপকরণ:
১। একটা ডিম
২। এক চিমটি লবন
৩। তেল
রান্নার পদ্ধতি:
প্রথমে কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে, একটা ডিম ফেটিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। উপরে সামান্য লবন ছিটিয়ে দিতে হবে। মনে রাখবেন, খুবই অল্প পরিমাণে লবন দিবেন ,তা না হলে আপনার অমলেট নেটটা ন্যাংটা হয়ে যাবে। এরপরে ডিমটা উল্টিয়ে দিয়ে অপরদিকে ও সমানভাবে ভেজে নিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের অমলেট বা ডিম পোচ। জেনে অবাক হবেন যে ,এই ডিম পোচ টা করতে আপনার মাত্র দুই মিনিট সময় লাগবে। আর এর চেয়ে কম সময় লাগলেও বেশি সময় লাগবে না।
এইভাবে আপনি ডিমের অমলেট বাচ্চাদের টিফিনে,বাসায় রুটির সাথে অথবা গরম ভাতের সাথে খেতে পারেন। খুব অল্প সময়ে রান্নাটি হলেও, এটা খেতে ভীষণ মজাদার।
Comments
Post a Comment