রাইস কুকারে পারফেক্ট ভাত রান্না
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। Nafis kitchen এ আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। বাচ্চা থেকে শুরু করে সবার জন্য এটা অত্যন্ত দরকারি। রাইস কুকার কিভাবে পারফেক্ট ভাত রান্না হয়, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ:
আধা কেজি চাল
চালের ডাবল পরিমাণ পানি
রান্নার পদ্ধতি:
প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে তিনবার ধুয়ে নিবেন ,যাতে কোন ময়লা বা কোন কিছু না থাকে। চালটা যখন ফ্রেশ ভাবে ধোয়া হয়ে যাবে, তখন এটি রাইস কুকারে নিয়ে নিবেন। এবার যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে। মনে রাখবেন এর চাইতে কম বা বেশি করতে যাবেন না। অর্থাৎ আপনি যদি পারফেক্ট এবং ঝরঝরে ভাত রান্না করতে চান তাহলে ঠিক দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে। তবে চালটা যদি অনেক বেশি পুরনো হয়ে যায় ,তাহলে আরেকটু পরিমাণ বেশি পানি নিতে পারেন। এবার রাইস কুকারটা চাপিয়ে সুইচটা অন করে দিবেন। যখন ভাতা হয়ে যাবে তখন সুইচটার আপনা আপনি আলো বাম পাশে চলে আসবে। ব্যাস এভাবেই তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে পারফেক্ট ভাত রান্না।
রাইস কুকারে ভাত রান্না এতটাই সহজ যে ছোট বাচ্চারাও এতে রান্না করতে পারবে। তবে এটা যেহেতু কারেন্টে চলে তাই সর্বদা সচেতন থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী আবার নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
Comments
Post a Comment