নুডুলস রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভাল আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মত নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসা। আজকের রেসিপি হচ্ছে মজাদার নুডুলস রান্না।
প্রয়োজনীয় উপকরণ:
১। চার প্যাকেট নুডুলস (ছোট সাইজের)
২। এক কাপ পেঁয়াজ কুচি
৩। তিনটা মরিচ কুচি (ঝাল বেশি খেতে চাইলে
বাড়িয়ে দিতে পারেন)
৪। দুইটা ডিম
৫। নুডুলসের ম্যাজিক মসলা
রান্নার পদ্ধতি:
নুডুলস রান্না অনেক ভাবে করা যায়। তবে আজকে যে রান্নাটা শিখাবো এটা খুবই শর্টকাট ভাবে। যাতে চট জলদি করা যায়। যেমন ধরুন, আপনার হাতে কম সময় আছে এবং আপনার ইনস্ট্যান্ট নুডুলস রান্না করা দরকার। তাদের জন্যই মূলত এই রান্নাটা।
প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি গুলো একটু হালকা ভেজে নিতে হবে। এই ভাজাটা শেষ হলে, আর একটু তেল দিয়ে কড়াই এর একপাশে দুটো ডিম ছেড়ে দিয়ে, ডিমটা হালকা ভেজে কুচি করে নিতে হবে। ডিমটা একেবারে দেওয়া মাত্রই কুচি করবেন না এতে ডিম ভ্যানিশ হয়ে যায়। আবার ডিমটা বেশি ড্রাই করে কুচি বা টুকরা করবেন না এতে টুকরা করতে প্রবলেম হয়। মোটামুটি অবস্থায় আসলে কুচি বা টুকরা করে নিবেন। এরপর পরিমাণমতো পানি দিয়ে নুডুলসের প্যাকেট গুলো দিয়ে দিতে হবে। পানি পরিমানটা ঠিক ভাবে রাখবেন । খুব বেশিও দিবেন না, খুব কমও দিবেন না একটা স্বাভাবিক অবস্থায় দিতে হবে। তারপর নুডুলস গুলো সেদ্ধ করে নিতে হবে। সবার শেষে নুডুলসের যে ম্যাজিক মসলাটা থাকে সেটা উপরে ছিটিয়ে দিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে চট জলদি নুডুলস রান্না।
নুডুলস পরিবেশন অনেক ভাবেই করা যায়। চাইলে পরিবেশনের জন্য নুডুলস এর উপরে ছড়িয়ে দিতে পারেন টমেটো কুচি, গাজর কুচি, ডিম কুচি, শসা কুচি, এভাবে আপনি পছন্দ মতন পরিবেশন করতে পারেন।
Comments
Post a Comment