পালং শাক দিয়ে মসুরের ডাল রান্না
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি লাল সাক রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
১। পালং শাক
২। মসুরের ডাল এক কাপ
৩। তিনটা পেঁয়াজ কুচি
৪। দুইটা রসুন কুচি
৫। লবণ স্বাদ মতো
৬। সামান্য হলুদ গুড়া
৭। পরিমাণ মতো তেল
৮। চার-পাঁচটা কাঁচামরিচ ফালি
রান্নার পদ্ধতি :
পালং শাক ধুয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। মসুরের ডালটাও ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর প্রেসার কুকারে পালং শাক , মসুরের ডাল, পর্যাপ্ত পরিমাণে পানি, স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে চারটা সিটি দিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল, কয়েকটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, (সামান্য আদাবাটা, রসুন বাটা) অপশনাল, দিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পালং শাক। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা এবং শাক হালকা ঘন করে নিতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার পালং শাক রান্না।
সবশেষে চাইলে উপরে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন।
Comments
Post a Comment