পায়েস রান্না
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি পায়েস রান্না।
প্রয়োজনীয় উপকরণ:
১। পোলাও এর চাল ৫০০ গ্রাম
২। দুধ ১ লিটার
৩। কাজু বাদাম
৪। কাঠ বাদাম
৫। দারুচিনি ৪ টুকরা
৬। লবঙ্গ ৪ টা
৭। এলাচ ২ টা
৮। গুঁড়াদুধ ১ কাপ
৯। কয়েকটা কিসমিস
রান্নার পদ্ধতি:
প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এরপরে এরমধ্যে দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল। এইবার দুইটা একসাথে ভালো করে জাল করে নিতে হবে এবং চালটা ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। দুধটা যখন গাঢ় হয়ে আসবে তখন সে পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি, দারুচিনি, কিসমিস এলাচ, লবঙ্গ। এরপরে দুধ টাকে ভালো করে নেড়ে চেড়ে যখন কিছুটা সর উঠে আসবে। তখন পায়েসের উপরে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এবং পায়েসের উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি করে দিয়ে দিতে হবে। আর এভাবেই আপনি পরিবেশন করতে পারবেন গরম গরম মজার মজার পায়েস রেসিপি।
পরিবেশনের আগে চাইলে কিছু ড্রাই ফুডস দিয়ে দিতে পারেন।
Comments
Post a Comment