বেগুন ভাজা
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি বেগুন ভাজা।
প্রয়োজনীয় উপকরণ:
১। দুইটা বেগুন
২। স্বাদমতো লবণ
৩। হলুদ গুঁড়া
৪। মরিচ গুঁড়া
৫। পেঁয়াজ কুচি
৬। ধনেপাতা কুচি
রান্নার পদ্ধতি:
প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে পাতলা করে কেটে নিতে হবে। এরপরে বেগুনের সাথে পরিমাণ মত লবণ ,হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপরে একটা পাতিলে তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। এক দিকে ভালো করে ভাজা হয়ে গেলে অর্থাৎ কিছুটা লালচে কালার হয়ে আসলে তখন আবার অপর দিকে সেভাবে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ যুক্ত করতে পারেন, যদি লাগে। এরপরে ভাজা বেগুনগুলান আবার তার মধ্যে দিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবে এমনিতেও বেগুন ভেজে খাওয়া যায়। তবে ভাজার পরে এই ভাবে আবার প্রসেসিং করলে, এটা আর একটু মজাদার হয়। তাই চাইলে ভাজার পরে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন।
শেষে বেগুনের উপরে কিছুটা ধনে কুচি ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।
Comments
Post a Comment