চালের রুটি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি চালের রুটি ।
প্রয়োজনীয় উপকরণ:
১। চালের আটা
২। লবণ
৩। পানি
রান্নার পদ্ধতি:
একটা পাতিলে পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ দিয়ে, পানিটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আটাটা দিয়ে দিতে হবে এবং আটাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আধাটা সিদ্ধ হয়ে গেলে তখন নামিয়ে ঠান্ডা করে ভালো করে সফট করে নিতে হবে। এরপরে পাতলা করে রুটি করতে হবে। রুটি করা হলে চুলায় একটা তাওয়া দিয়ে তাওয়া টাকে গরম করে নিতে হবে। রুটিটা দিয়ে প্রথমে হালকা শেখে উল্টে দিতে হবে। এভাবে অপরদিকে একটু বেশি সময় নিয়ে শেখতে হবে। তৃতীয়বার রুটি উল্টে দিলে দেখবেন রুটি বেশ ফুলকো হয়ে যাবে। আর এভাবেই আপনার রুটি করার প্রসেস তৈরি হয়ে যাবে।
এ চালের রুটি গরু বা খাসির বট অথবা গরুর মাংস বা যে কোন মাংসের সাথে খেতে অনেক মজাদার হয়। এবং সবজির সাথেও খেতে মজা লাগে। আবার আলু ভাজি দিয়েও বাচ্চাদেরকে টিফিন দিতে পারেন। অথবা ডিমের অমলেট বা মামলেট যাই বলুন না কেন সকল কিছুর সাথে রুটিটা অনেক মজাদার হয়।
Comments
Post a Comment