মূলার শাক ভাজি

 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি মূলার শাক ভাজি।


প্রয়োজনীয় উপকরণ:


১। মুলার শাক

২। তিনটা পেঁয়াজ কুচি

৩। দুইটা রসুন কুচি

৪। লবণ স্বাদ মতো

৫। সামান্য হলুদ গুড়া

৬। পরিমাণ মতো তেল

৭। চার-পাঁচটা কাঁচামরিচ ফালি


রান্নার পদ্ধতি:


প্রথমে মূলার শাকটাকে কুচিকুচি করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন শাক চিকন করে কাটতে। এতে করে এর টেস্ট ভালো আসে। আর দ্রুত সেদ্ধ হয়ে যায়। এরপরে শাক ভালো করে ধুয়ে নিতে হবে। চুলা জ্বালিয়ে একটা পাতিল বসিয়ে দিতে হবে। এবং মুলার শাক, কাঁচা মরিচ ,স্বাদমতো লবণ দিয়ে ভালো করে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। শাক সেদ্ধ হয়ে আসলে, একটা পাতিল বসিয়ে, পেঁয়াজকুচি, রসুন কুচি, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবং শেষে সামান্য হলুদ গুলো দিতে হবে। আবার মশলাটা ভালো করে নেড়েচেড়ে শাকটা দিয়ে দিতে হবে। এভাবে শাকটা ভালো করে ভেজে নিতে হবে। এবং একদম পানি শুকিয়ে নিতে হবে। এভাবে ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার মুলার শাক রেসিপি।


এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। এর সাথে টমেটোর সালাত দিয়ে পরিবেশন করতে পারেন।

Comments

Popular posts from this blog

ঢেঁড়স আলুর ভাজি

ফুলকপি ভাজি

আলুর ভাজি