লাল শাক রেসিপি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি লাল সাক রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ:
১। লাল শাক
২। তিনটা পেঁয়াজ কুচি
৩। দুইটা রসুন কুচি
৪। লবণ স্বাদ মতো
৫। সামান্য হলুদ গুড়া
৬। পরিমাণ মতো তেল
৭। চার-পাঁচটা কাঁচামরিচ ফালি
রান্নার পদ্ধতি :
প্রথমে লালশাক টা কে মিডিয়াম ভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে লাল শাক থেকে পানিটা ঝরিয়ে নিবেন। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে, একটা পেঁয়াজকুচি, চারটা কাঁচা মরিচ, কয়েক টুকরা রসুন কুচি, স্বাদমতো লবণ, সামান্য হলুদ গুঁড়া ইত্যাদি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে লাল শাক। এবার চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিয়ে লাল শাকটাকে রান্না করে ফেলতে হবে। অনেকে আছেন যে লাল শাক সেদ্ধ করে তারপরে বাগার দেন। কিন্তু এতে করে লাল শাকের কালার টা নষ্ট হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন শুরুতেই বাগার দিয়ে এভাবে করে লাল শাক রান্না করতে। লাল শাক গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এবং দেখবেন যে লাল শাক ভাতের সাথে মেখে নিলে, ভাতের কালারটা টকটকে লাল হয়ে যায়। এভাবে বাচ্চাদের মেখে দিলে তারা খুব মজা করে খায়।
Comments
Post a Comment