চিতই পিঠা
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি চিতই পিঠা।
প্রয়োজনীয় উপকরণ:
চালের আটা
লবণ
পানি
রান্নার পদ্ধতি:
প্রথমে একটা পাতিলে চালের আটা নিতে হবে। স্বাদমতো লবণ যুক্ত করতে হবে। কুসুম গরম পানি দিয়ে একটা সফট মিডিয়াম গোলা তৈরি করতে হবে। মনে রাখতে হবে গোলাটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না। গোলা তৈরি হয়ে গেলে, একটা ফ্রাইপেন বসিয়ে দিয়ে পাতলা করে চিতই করে নিতে হবে। চিতই পিঠাটা বেশি মোটা করবেন না তাহলে আটা থেকে যেতে পারে।
এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার চিতই পিঠা। এ পিঠা খেজুরের গুড়ের সাথে পরিবেশন করতে পারেন। আবার আপনার পছন্দমত যে কোন খাবারের সাথে পরিবেশন করতে পারেন।
Comments
Post a Comment