কালাই রুটি
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমরাও আল্লার রহমতে ভালো আছেন। Nafees kitchen এ আপনাদের সবাইকে স্বাগতম।বরাবরের মতো আবারো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি কালাই রুটি।
প্রয়োজনীয় উপকরণ:
১। কালাই এর আটা
২। চালের আটা
৩। গমের আটা
৪। লবণ
রান্নার পদ্ধতি:
একটা পাতিলে দুই কাপ চালের আটা, হাফ কাপ গমের আটা, একমুঠো পরিমান কালাই আটা , স্বাদমতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে শক্ত করে সানতে হবে। ভালো মতন সানা হয়ে গেলে হাতেও আপনি করতে পারেন, অথবা যদি কষ্টকর হয় তাহলে রুটির পিড়ায় একটা পলিথিন দিয়ে নিবেন, তারপরে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে রুটি করবেন। এরপর রুটি শেখে নিবেন। হাই হিটে রুটি শেখে নিতে হবে। হালকা হিটে করা যাবে না। ব্যাস এভাবে তৈরি হয়ে যাবে মজাদার কালাই রুটি। এই রুটি বেগুন ভর্তা অথবা ধনে পাতার চাটনি দিয়ে খেতে ভালো লাগে।
Comments
Post a Comment